সোনালি বিবি-কে ফেরানোর নির্দেশ বাংলাদেশ আদালতেরও

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশ উচ্চ আদালত সোনালি বিবি-সহ রাজ্যের ছয় জনকে ভারতে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে। এই মর্মে ভারতীয় হাই কমিশনকে জানানো হয়েছে। আদতে বীরভূমের বাসিন্দা সোনালি বিবি পরিবারসহ দিল্লিতে থাকতেন। আচমকাই দিল্লি পুলিশ তাঁরা সহ ছয় জনকে বাংলাদেশী সন্দেহে তড়িঘড়ি বাংলাদেশে পাঠিয়ে দেয়। অন্তসত্বা সোনালি বিবি-সহ অন্যদের কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে এই ভাবে বাংলাদেশে পাঠানোয় তোলপাড় ওঠে এই রাজ্যে। কলকাতা উচ্চ আদালত তাঁদের ফেরানোর ব্যবস্থা করতে দিল্লি পুলিশ কে নির্দেশ দেয়। সম্প্রতি বাংলাদেশ উচ্চ আদালত ও একই রায় দিয়েছে বলে সূত্রের খবর।

রাজ্যের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত পর্ষদের সভাপতি সাংসদ সামিরুল ইসলাম বাংলাদেশ উচ্চ আদালতের সেই নির্দেশ সমাজ মাধ্যমে দিয়েছেন। বিজেপিকে এক হাত নিয়ে তিনি বলেন, বিজেপি যে গরিবদের পাশে দাঁড়ায় না, তাঁদের ভালোবাসে না এই ঘটনায় তা প্রমাণিত।

হত দরিদ্র এই পরিবারগুলিকে কবে ফেরানো হবে তাঁদের পরিজনরা এখন তারই অপেক্ষায়। রাজ্য সরকার তাঁদের পাশে আছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*