জুবিন গর্গের দুই ব্যক্তিগত রক্ষী গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের অকালপ্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় আজ তাঁর দুই ব্যক্তিগত রক্ষীকে গ্রেফতার করলো পুলিশ।

নন্দেশ্বর বোরা ও প্রবীন বৈশ্য-কে চলতি সপ্তাহে জিজ্ঞাসাবাদের পর সাসপেন্ড করা হয়। রাজ্য সরকার তাঁদের জুবিন গর্গের নিরাপত্তায় নিয়োগ করেছিল। এই দুই নিরাপত্তারক্ষীর ব্যাঙ্ক  অ্যাকাউন্ট খতিয়ে দেখে তাজ্জব হয়ে যান তদন্তকারীরা। কয়েক কোটি টাকা সেখানে লেনদেন হয়েছে বলে খবর।

জুবিন গর্গের স্ত্রী গরিমা জানিয়েছিলেন, তিনি সামাজিক কাজের জন্য কিছু টাকা ওঁদের দিয়েছিলেন।

ধৃত দুই নিরাপত্তারক্ষীকে পাঁচ দিনের সিআইডি হেফাজত দিয়েছে আদালত।

তাঁদের নিয়ে এই পর্যন্ত জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁর  খুড়তুতো ভাই-সহ সাত জন গ্রেফতার হলেন।

সিআইডি-র আওতায় সিট এই তদন্ত করছেন। কবে প্রকৃত রহস্য উন্মোচিত হবে তা কেউ জানেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*