উত্তপ্ত ইসলামাবাদ, হত দুই

Spread the love

রোজদিন ডেস্ক : গাজায় ইজরায়েলের লাগাতার আক্রমণের প্রতিবাদে উত্তপ্ত পাকিস্তানের ইসলামাবাদ-সহ একাধিক জায়গা। দক্ষিণপন্থী তেহেরিক লাব্বাইক পাকিস্তান (টিএলপি) এর প্রতিবাদে ইসলামাবাদে আমেরিকার দূতাবাস অভিযানের ডাক দেয়। পাকিস্তান সরকার তা প্রতিহত করতে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী নিয়োগ করে। লাহোর-সহ একাধিক এলাকায় টিএলপি সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুজন প্রতিবাদী প্রাণ হারান বলে জানা গেছে।

আজও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা আছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল ক্ষোভে ফুঁসছেন টিএলপি সমর্থকরা। চলছে ধরপাকড়ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*