রোজদিন ডেস্ক : মানসিক রোগ! এখনও সর্বসমক্ষে তা নিয়ে আলোচনায় দ্বিধান্বিত অনেকেই। অন্য সব রোগের মত মানসিক স্বাস্থ্য নিয়েও মূল স্রোতে আলোচনা করার পরিবেশ সৃষ্টি করার ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যমে তিনি বলেন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস মনে করিয়ে দেয় সার্বিক স্বাস্থ্যর মত মানসিক স্বাস্থ্যও একটি মৌলিক অংশ। দ্রুতগামী এই পৃথিবীতে এই দিনটি অন্যদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার গুরুত্বর প্রতিফলন। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা ভাবে কথাবার্তার পরিবেশ সৃষ্টির জন্য সবাইকে এক হয়ে কাজ করতে আহবান জানান। যাঁরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
আজ বিভিন্নভাবে এই রাজ্য-সহ দিনটি পালিত হয়। মানসিক স্বাস্থ্য ভাল রাখার ওপর গুরুত্ব দেন বিশিষ্ট মনোবিদরা।

Be the first to comment