রোজদিন ডেস্ক : নীল আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে মৃদু ঠান্ডার আমেজ, বাংলার আমজনতার মনেও এখন খুশির হাওয়া। এতে জল ঢেলে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে কালিপুজোর আগেই ফের হানা দিতে পারে বৃষ্টি । বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তর জেরে সপ্তাহের শেষে বৃষ্টির আশঙ্কা আছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার পুর্বাভাস ও দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, দুই ২৪ পরগণা, মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে।
তবে সরকারিভাবে বর্ষা বিদায় নিয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে।

Be the first to comment