- দার্জিলিঙে মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে, শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, “আমি একটা জমি জেলাশাসককে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভাল জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা সবচেয়ে বড় শিব করব।
- নতুন কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স প্ল্যাটফর্মে লিখলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা, মিথ্যা ও অপপ্রচারের উপর ভর করে ক্রমবর্ধমানভাবে উত্থিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপমানিত হচ্ছে এবং অপমানিত হচ্ছে… ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন। বাংলার ভবিষ্যতকে শক্তিশালী করুন।
- ক্ষমতায় এলেই মহিলাদের মাসে ২৫০০ টাকা, ৫০০ টাকায় গ্যাস, বাসভাড়া ফ্রি— প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর।
- ফের ভুয়ো অফিসার গ্রেফতার। মুখ্যমন্ত্রীর অফিসের উচ্চপদস্থ আধিকারের পরিচয় দিয়ে প্রতারণা। উদ্ধার প্রচুর নগদ টাকা, সোনা, রুপো
- সিবিআই পাঞ্জাবের রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদের এক সিনিয়র আইপিএস অফিসারকে দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে। বাড়ি থেকে ৫ কোটি টাকা নগদ, বিলাসবহুল যানবাহন, গয়না এবং বিরাট বিরাট দামি ঘড়ি সহ-একাধিক পণ্য পায়।
- পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ইন্দুভূষণ হালদারকে গ্রেফতারের পর একাধিক তথ্য মিলেছে
৩০০টি পাসপোর্ট তৈরি করেছে ধৃত ইন্দুভূষণ, দাবি ED-র। ‘আনন্দপুরে পাসপোর্ট অফিসের বাইরেই ছিল ইন্দূভূষণের ঘাঁটি’। পাক নাগরিক আজাদ মল্লিকের সঙ্গে মিলে জাল পাসপোর্ট চক্র চালাত ইন্দুভূষণ, দাবি ED-র। - দেশজুড়ে গুণমান যাচাইয়ে আবার ফেল ১৫১টি ওষুধ! তালিকায় ক্যানসারের চিকিৎসার ট্য়াবলেট থেকে অ্যান্টিবায়োটিক, হজমের ওষুধ। তালিকা প্রকাশ করে জানাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ।
- ধর্মতলায় শুরু হল বাজি বাজার। বাজি বাজার পরিদর্শন পুলিশ কমিশনারের। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী বাজারে ১৪০৩ টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বিক্রি করা যাবে।সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বাজি বিক্রি হচ্ছে কিনা, তা ঘুরে দেখলেন সিপি।
- রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুনে মূল অভিযুক্ত ৪ দুষ্কৃতীকে নাটকীয় কায়দায় ধর কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।
- মাও-ঘাঁটি ছত্তিশগড়ের মোট তিনটি জেলা মিলিয়ে আত্মসমর্পণ করলেন আরও ৭৮ জন মাওবাদী। তাদের মধ্যে ৪৩ জন মহিলা।

Be the first to comment