দশে দশ

Spread the love
  1. আজ থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের দু’দিনের বৈঠক শুরু।
  2. আবার মাঝরাতে ভূমিকম্প হিমাচল প্রদেশে। শিমলায় ভূমিকম্প, তীব্রতা ২.৮। ভয়ে ছুটে বেরোলেন মানুষ, আতঙ্কে পর্যটকরাও।
  3. হিমাচলের সঙ্গে সঙ্গে লেহ-তেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর তীব্রতা শিমলার থেকে সামান্য বেশি ছিল। লেহ্তে কম্পনের তীব্রতা ছিল ৩.৭ ।
  4. গভীর রাতে তিব্বতে ৪.০, পাকিস্তানে ৪.৬ এবং আফগানিস্তানে ৪.৩ তীব্রতা নিয়ে ভূমিকম্প হয়।
  5. যেখানে পোস্টার পড়েছে সেখানে ২৫ বছর কাউন্সিলর ছিলাম, এ ব্যাপারে অতিরিক্ত মন্তব্যের জায়গা নেই: শোভন
  6. কলকাতায় একবালপুরে এম এম রোডে আগ্নেয়াস্ত্র উদ্ধার।৪টি দেশি বন্দুক, ১টি নাইন এম এম, গুলি, ২টি চপার ও ছুরি উদ্ধার।
  7. সাতসকালে চলন্ত বাসে আগুন, ভস্মীভূত গোটা গাড়ি। দ্বিতীয় হুগলি সেতুর ওপরে ঘটেছে এই অগ্নিকাণ্ড।
  8. কালীপুজোর রাতে পুজো শেষ হতেই মায়ের গয়না নিয়ে চম্পট। কিন্তু শেষরক্ষা হলনা। মেমারি থানার পুলিশের জালে অভিযুক্ত।
  9. এবার তারাতলা মেট্রো স্টেশন লাগোয়া এলাকায়, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্য়ায়ের ছবি দিয়ে পড়ল পোস্টার। যেখানে লেখা জয় বাংলা। তার নীচে লেখা ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টারের নীচে লেখা বেহালা ফোরাম, বেহালা নাগরিক মঞ্চ, ও জয়তু বেহালা।
  10.  দীপাবলির বোনাস নামমাত্র পেয়েছেন কেউ, কেউ আবার পাননি। ক্ষোভে টোল বুথের ফটক খুলে দিলেন কর্মীরা। বিনা টোল দিয়েই বেরিয়ে গেল পর হাজার হাজার গাড়ি। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এমনই ঘটনা ঘটল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*