সাত সকালে যাত্রীবোঝাই বাসে আগুন, কপালজোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা

Spread the love

রোজদিন ডেস্ক : বুধবার সাতসকালে আচমকা যাত্রী বোঝাই বাসে আগুন। আগুনে পুড়ে গেল গোটা বাসটাই। তবে স্বস্তির কথা বিপদ আঁচ করতে পেরে যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত বাস থেকে নেমে পড়েছিলেন। ফলে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় হুগলি সেতুর উপর যানজট তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাতটা নাগাদ বিদ্যাসাগর সেতুতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। আমতা থেকে ধর্মতলাগামী বাসটি যখন দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোড দিয়ে যাচ্ছিল যাত্রীরা খেয়াল করেন বাসের কোনও একটি অংশ দিয়ে কালো ধোয়া বেরতে শুরু করেছে। আতঙ্কিত যাত্রীরা চালককে বাস থামাতে বলে হুড়মুড় করে বাস থেকে নেমে যান। বাস থেকে চালক ও কন্ডাক্টরও নেমে যান।বাসটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। দমকলের দু’টি ইঞ্জিন আধঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ছবি : প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*