দশে দশ

Spread the love
  1. দেশ জুড়ে পালিত হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর ‘বন্দে মাতরম’ গানের সার্ধশতবর্ষ।
  2. শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। শুক্রবার শিলিগুড়িতে ফিরলেন ঘরের মেয়ে। তাঁকে ঘিরে এদিন শিলিগুড়ির মানুষদের উন্মাদনা ছিল লক্ষণীয়।
  3. অনলাইনে প্রকাশিত SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪ শূন্যপদের ফল প্রকাশ।
  4. শুক্রবার মধ্যরাতেই অনলাইন প্রক্রিয়ায় এসআইআর ফর্ম জমা দেওয়ার ওয়েবসাইট চালু করেছে কমিশন।
  5. মানব পাচার-এর কেসে একসঙ্গে কলকাতার ৭ জায়গায় অভিযান চালাল ইডি। সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিং-সহ ৩ ব্যবসায়ীর বাড়ি-ও একাধিক ঠিকানায় চলে ম্যারাথন অভিযান।
  6. SIR আতঙ্কে জলপাইগুড়ির খড়িয়া গ্রামপঞ্চায়েত এলাকায় এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে, হুগলির শেওড়াফুলিতে আত্মঘাতী হয়েছেন এক মহিলা। দুই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
  7. আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগ তোলা আখতার আলিকেই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হল। তাঁর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে আখতার আলি ইস্তফাপত্র জমা দিয়েছিলে। ইস্তফা গ্রহণ না করে আখতার আলিকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর।
  8. পিজি হাসপাতালে ফের বহিরাগত-দৌরাত্ম্যের অভিযোগ। গ্রেফতার টালিগঞ্জের বাসিন্দা।
  9. কোটি কোটি টাকা হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে কলকাতা পৌরনিগমের এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নাম পার্থ চোঙদার।
  10. আলিপুরদুয়ারে  সাত মাসের শিশুর গলা টিপে ছুড়ে ফেলে দিয়েছে পাশে ঝোপে— হাড়হিম করা এই ঘটনা ঘটান শিশুটিরই মা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*