কাশ্মীরের কুপওয়ারায় দুই জঙ্গি নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : জম্মু কাশ্মীরের কুপওয়ারায় সেনাদের সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এপারে আসার চেষ্টা করলে প্রহরারত সেনা কর্মীরা তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে দুই জঙ্গি প্রাণ হারায়।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আরও জঙ্গি আসার চেষ্টা করছে কিনা সেনাবাহিনী তার ওপর কড়া নজর রেখেছে।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর ও কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এদিকে আসায় সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি প্রাণ হারিয়েছিল। এক মাসও হয়নি, ফের একই ঘটনা য় উদবিগ্ন নিরাপত্তা বাহিনী। এলাকায় নজরদারি ও টহলদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*