রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মত উত্তরবঙ্গে মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকে শিলিগুড়ির মাটিগাড়ায় এই মহাকাল মন্দির তৈরি হবে। এই প্রকল্পের জন্য উজানু মৌজায় প্রায় ২৫ একর এবং গৌড়চরণ মৌজায় প্রায় চার একর জমি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে হস্তান্তর করা হবে। অর্থ প্রতিমন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন একথা জানান। এর মধ্যে ভূমি দফরেরর অধীনে থাকা প্রায় ১৭ একর জমি পর্যটন দফতরের হাতে তুলে দেওয়া হবে।
এ দিনই মন্ত্রিসভা আরও সিদ্ধান্ত নিয়েছে, ডাবগ্রামে প্রায় ১০ একর জমিতে তৈরি করা হবে একটি আধুনিক কনভেনশন সেন্টার। একই সঙ্গে পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫ হাজার কিলোমিটার এবং শহুরে এলাকায় আরও প্রায় পাঁচ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে।গৃহনির্মাণ প্রকল্পেও বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন প্রায় ১৬ লক্ষ ৩৬ হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির আর্থিক অনুদান দেওয়া হবে। আগামী জানুয়ারির মাঝামাঝি নাগাদ তাঁরা কিস্তির টাকা পেয়ে যাবেন বলে চন্দ্রিমা ভট্টাচার্য জানান।
রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে আটটি। ইন্ডাস্ট্রিয়াল পার্ক দুটি হচ্ছে ডব্লিউবিআইডিসি লিমিটেডের কাছে। একটি কোচবিহার ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর একটি হচ্ছে কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আর একটি হচ্ছে হাওড়ায়। এছাড়াও বিষ্ণুপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বাঁকুড়া পার্ক, ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরির প্রস্তাব পাশ হয়েছে। রাজ্য সরকারের দাবি, উত্তরবঙ্গ জুড়ে পর্যটন পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এই সিদ্ধান্তগুলি আগামীদিনে বড় ভূমিকা নেবে।

Be the first to comment