- আজ সিন্ধ প্রদেশ ভারতের না হলেও, ভারতীয় সভ্যতার অংশ। কে বলতে পারে, ভবিষ্যতে সিন্ধ প্রদেশ ভারতের অংশ হবে না! মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের।
- সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পুশব্যাক এবং বর্তমানে হাকিমপুর সীমান্তের কী অবস্থা তা নিয়ে রিপোর্ট তৈরি করা হবে। হাকিমপুর সীমান্ত পরিদর্শনের পর একথা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে।
- চলে গেলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র।
- সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কায় নজরদারি। স্বরূপনগর-হাকিমপুর রোডে টহল, গাড়ি থামিয়ে নাকা চেকিং।
- ব্যাঙ্কশাল আদালতে এলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রর্তীরা। করোনাকালে মিছিল করায় মামলা করেছিল কলকাতা পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে এলেন বাম নেতারা।
- পাণ্ডবেশ্বরে একই ভোটারের ৪০ জায়গায় নাম? অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। কিছুই জানেন না, দাবি ভোটারের।
- উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু তিন খুদে পড়ুয়ার।
- শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে ফের নতুন করে নোট পাঠাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
- ভারতীয় কোনও সংস্থা আফগানিস্তানে বিনিয়োগ করলে পাঁচ বছরের জন্য ‘ট্যাক্স ব্রেক’ ঘোষণা করেছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজি।

Be the first to comment