Deity Change ফাটা কেষ্টর পুজোর!

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্য কলকাতার বিখ্যাত ফাটা কেষ্টর পুজোর প্রতিমার রূপ এবার বদল হচ্ছে।। ফাটা কেষ্ট এখন নেই। কিন্তু বহু বছর ধরে চলে আসা এই পুজো তাঁর অনুগামীরা তেমন ভাবেই করে আসছেন। ফাটা কেষ্টর আমলে যে ভাবে দেশের নামী সেলিব্রিটি রা এই পুজোয় আসতেন, এখন ও তা সীতারাম ঘোষ স্ট্রীটের সাবেক বাসিন্দা রা ভোলেন নি। বিশেষত খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় বিগ বি অমিতাভ বচ্চনের এই পুজো উদ্বোধন করতে আসা এখন ও অনেকে মনে করেন।।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন এই প্রতিমা গড়তেন মাধব পাল। গত বছর থেকে ওখানে শিল্পী বদল হয়েছে। আগের সাবেকি প্রতিমা র সামান্য বদল এনে একটু আধুনিক রূপ দিয়েছেন শিল্পী।।
এবার ও মাধব পাল ফাটা কেষ্টর পুজোর প্রতিমা গড়েন নি। কিন্তু সংলগ্ন এলাকার অন্তত সত্তরটি প্রতিমা তাঁর ই গড়া। যা নিয়ে এলাকার মানুষ জনের কথায়, ফাটা কেষ্টর পুজো ঘিরে দিয়েছেন মাধব পাল।
সাধারণত দক্ষিণ কলকাতার তুলনায় উত্তর ও মধ্য কলকাতার কালী পুজো বরাবর ই নাম করা। তার মধ্যে ফাটা কেষ্ট র পুজো ছিল অন্যতম বিখ্যাত। তিনি চলে গেছেন বহুদিন, তবু তাঁর নামেই এখন ও সবাই এই পুজো চেনে, জানে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*