METRO RAILWAY: রবিবার কালীপুজোয় চলবে বাড়তি রেক, জানাল কলকাতা মেট্রো

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী রবিবার কালীপুজো। ওইদিন ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্লু লাইনে চলবে বাড়তি ট্রেন। একদিকে যেমন বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো, পাশাপাশি সকাল ৯টার আগে থেকেই শুরু হবে পরিষেবা। ব্লু লাইন বা শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে ওইদিন। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো সকাল ৭টা ৫৪ মিনিটে (সকাল ৯টার পরিবর্তে)। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো সকাল ৮টা (সকাল ৯টার পরিবর্তে)। শেষ মেট্রো রাত ১১টায় (রাত ১০টা ১৫ মিনিটের পরিবর্তে)। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো সকাল ৮টায় (সকাল ৯টার পরিবর্তে)। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো সকাল ৮টায় (সকাল ৯টার পরিবর্তে) ও শেষ মেট্রো রাত ১০টা ৪০ মিনিট (রাত ১০.৩ মিনিটের পরিবর্তে)। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারের শেষ মেট্রো রাত ১১টায় (রাত ১০টা ১৮ মিনিটের পরিবর্তে)।

এর পাশাপাশি গ্রিন লাইন বা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে ১১১টির পরিবর্তে ১২৩টি মেট্রো চলবে। এই লাইনেও প্রথম ট্রেনের সময় এগিয়ে আনা হয়েছে। ইয়েলো লাইন বা নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে ৭৮টি মেট্রো চলবে। তবে পার্পল এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা অন্যান্য রবিবারের মতোই বন্ধ থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*