KMC ELECTION: অনিশ্চিত পুরভোট, বসনো হবে ওয়ার্ডভিত্তিক কো-অর্ডিনেটর

Spread the love

প্রতিবেদন: ডিলিমিটেশন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবারই রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে হাওড়া ও কলকাতার পুরভোট কবে হবে তা নিয়ে একরাশ অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালতের এই নির্দেশের আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণও পিছিয়ে দিয়েছে কমিশন। এই আবহে পুর পরিষেবা ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। তাই সবদিক বিবেচনা করে সুষ্ঠু নাগরিক ও পুর পরিষেবা চালু রাখতে এবার কলকাতা ও হাওড়ায় ওয়ার্ডভিত্তিক কো-অর্ডিনেটর নিয়োগের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোট নিয়ে আর কোনও অগ্রগতি না হলে আগামী ৩০ নভেম্বরের পর সব ওয়ার্ডে কো-অর্ডিনেটর বা সমন্বয়ক নিয়োগ করা হবে। শুক্রবার বউবাজারে এক কালীপুজো উদ্বোধনে এসে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই কো-অর্ডিনেটরদের ক্ষমতা নির্বাচিত কাউন্সিলরদের সমতুল্য হবে। এই প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, সরকার চেয়েছিল যত দ্রুত সম্ভব নির্বাচিত বোর্ডের হাতে পুর প্রশাসন তুলে দিতে। তাতে মানুষ অন্তত পরিষেবাটা ঠিকঠাক পেতেন। কিন্তু কেউ কেউ ভোট আটকাতে কোর্টে আলে গেছেন। তবে এই অবস্থা চললে ৩০ নভেম্বরের পর পুর আইন মেনে ২০৯টি ওয়ার্ডেই আমরা কো-অর্ডিনেটর নিয়োগ করবো। যাঁদের নিয়ে পুর প্রশাসক কাজ করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*