ABHISHEK BANERJEE: অভিষেকের রক্ষাকবচ নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে রাজ্য, দিওয়ালির পর শুনানি

Spread the love

প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। ফলে তৃণমূল সাংসদের বিপদ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। রাজ্যে পালাবদলের পর তাঁর বিরুদ্ধে একের পর এক ফৌজদারি মামলা দায়ের হয়েছে। তখন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর আবেদনের ভিত্তিতে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই অভিষেকের রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানাল রাজ্য প্রশাসন। সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন গ্রহণ করেছে। দিওয়ালির ছুটির পর মামলার শুনানি হবে।
গত ২৫ অগাস্ট হাইকোর্টের নির্দেশের পর তখনই তার উপর স্থগিতাদেশ চেয়েছিল রাজ্য। বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের ওই আবেদন খারিজ করে দেন। রাজ্যের দাবি ছিল, অভিষেকের বিরুদ্ধে অভিযোগগুলি গুরুতর। এই অবস্থায় অভিষেক আগাম জামিন চাইতে পারেন। তা না করে কেন তিনি রক্ষাকবচ চান? রাজ্যের যুক্তি ছিল, কোনও অভিযুক্তকেই একাধিক মামলায় এই ভাবে সম্মিলিত রক্ষাকবচ দেওয়া উচিত নয়। ৩০ নভেম্বর পর্যন্ত তার এই রক্ষাকবচ আছে। এখন দেখার সুপ্রিম কোর্ট এই নিয়ে কী অবস্থান নেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*