Soniya Gandhi, পরিবারের ত্যাগ উদ্বুদ্ধ করেছিল, কুর্নিশ রাহুলের

Spread the love

রোজদিন ডেস্ক :

শুধুই রাজীব গান্ধীর সঙ্গে তাঁর প্রেমের কাহিনী না, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থে তুলে ধরেছেন তাঁর সামগ্রিক উত্তরণের কথা। যে উত্তরণ তাঁকে দিয়েছিল গান্ধী পরিবারের প্রতি ভালবাসা, কর্তব্য, যে পরিবারের সঙ্গে একাত্ম হয়ে তিনি এই দেশের একজন হয়ে উঠেছিলেন। আগামী দশ নভেম্বর এই বই প্রকাশের প্রাক্কালে সমাজ মাধ্যমে তিনি এই সব জানিয়েছেন।

বলেছেন, এই পরিবারের ত্যাগের কথা, যে ত্যাগ তাঁকে উদ্বুদ্ধ করেছিল প্রকাশ্যে আসতে। যখন তিনি অনুভব করেছিলেন শতাব্দী প্রাচীন দল টি বিপদের মুখে, নানা ধরনের হুমকির মুখে, দুর্বল তার মুখে, তখন তাঁর মনে হয়েছিল, কিছু করতে হবে, এই অনুভব, এই চেতনা তাঁকে জনতার কাছে এনে দিয়েছিল, সেই সব কিছুই তিনি লিখেছেন তাঁর, “বিলঙ্গিং,এ জার্নি অফ লাভ ”

গ্রন্থে, যা প্রকাশের আগেই সাড়া ফেলেছে এই দেশ সহ বিশ্বের বিভিন্ন মহলে।

মায়ের এই ত্যাগ, উত্তরণকে কুর্নিশ জানিয়েছেন পুত্র রাহুল গান্ধী। বলেছেন, মায়ের জন্য তাঁরা গর্বিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*