রোজদিন ডেস্ক :
তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বাড়িতে হামলা নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কেন তিনি কোন ব্যাঙ্কোয়েট বা নামী হোটেলে নিজের জন্মদিন পালন না করে বাড়ির সামনে সরকারি রাস্তা দখল করে তা করছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক বিজেপি।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করে বলেন, উনি তো কোন ব্যাঙ্কোয়েট, হোটেলেই তা পালন করতে পারতেন! কেনই বা ওখানে করতে গেলেন! তিনি একে নাটক বলে মন্তব্য করেন। বলেন, ওঁর বাড়ি আক্রমণ করার মত কারও সময় নেই।
একই বক্তব্য বিজেপি নেতা দেবজিৎ সরকারের।।
সিপিএম এর তরুণ নেতা শতরূপ ঘোষ তীব্র কটাক্ষ করে বলেন, তাঁরা ভেবেছিলেন অভিষেক আলিপুর বা অন্য কোন জেলে বসে পায়েস ইত্যাদি খাবেন!
ঋতব্রত শিবিরের আখরুজ্জামান এই ঘটনা নিন্দনীয় বলে জানান।।বলেন, একজন সাংসদের বাড়ি এমন হামলার ঘটনা উদ্বেগজনক।
গতকাল গভীর রাতে তাঁর বাড়ি হামলা করে তাঁকে প্রাণে মারার চেষ্টা হয় বলে অভিষেক ব্যানার্জির অভিযোগ। এই নিয়ে তাঁকে সপ্তম বার মারার চেষ্টা হোল বলে দাবি করেন। এই ঘটনায় এখনও পরিস্থিতি থমথমে।

Be the first to comment