রোজদিন ডেস্ক : ডান পায়ে সফল অপারেশন। প্লেট বসানোর পর আপাতত স্থিতিশীল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তবে আরও কয়েকদিন কাটাতে হবে হাসপাতালে। সোমবার সকালে আচমকা নিজের ফ্লাটের বাথরুমে পড়ে যান কুণাল। মাথা, কোমর ও ডানপায়ে চোট লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স রে ও স্ক্যান করা হয়। দেখা যায় মাথায় ও কোমরের আঘাত গুরুতর না হলেও ডান পা ভেঙেছে। এরপরই মঙ্গলবার তাঁর পায়ে অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই মত মঙ্গলবার সকালে তাঁর পায়ে অপারেশন করে প্লেট বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত স্থিতিশীল কুণাল। এদিন অপারেশন টেবিলে যাওয়ার আগে হাসপাতালের বেডে শুয়ে ফেসবুক লাইভ করে নিজের সর্বশেষ শারীরিক অবস্থার কথাও জানান কুণাল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Be the first to comment