আজ নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক, থাকবেন মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব

Spread the love

রোজদিন ডেস্ক : জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। বৃহস্পতিবার প্রশাসনিক স্তরে নবান্নে মেলার প্রস্তুতি পর্যালোচনা করতে বৈঠকে বসছে রাজ্য প্রশাসন। থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ছাড়াও মেলার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দফতরের মন্ত্রী ও আধিকারিকরা ওই বৈঠকে যোগ দেবেন। মেলাকে সফল করতে ইতিমধ্যেই জেলা প্রশাসনস্তরে প্রস্তুতি শুরু হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী সেই প্রস্তুতি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেবেন।প্রতি বছর নিয়ম করে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথমে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে যান। এ বছর তাঁর উপস্থিতিতেই গঙ্গাসাগর সেতুর নির্মাণকাজ শুরুর দিন ঘোষণা হতে পারে। মুড়িগঙ্গার ওপর প্রস্তাবিত এই চার কিলোমিটার দীর্ঘ সেতু তৈরি হলে সাগরদ্বীপে পৌঁছতে আর স্টিমার বা ভেসেলের উপর নির্ভর করতে হবে না। মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়কপথে পৌঁছে যাওয়া যাবে। প্রতি বছর দেশ-বিদেশ থেকে আসা লক্ষাধিক পুণ্যার্থী এর সুবিধা পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*