দশে দশ

Spread the love
  1. রবিবার, ৮ নভেম্বর বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানীর ৯৯তম জন্মদিন। বিজেপির লৌহপুরুষ বলে খ্যাত এই নেতার জম্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির।
  2. রাজ্যে আবার আইপিএস অ্যাসোসিয়েশন করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে বাম জমানায় এই অ্যাসোসিয়েশন সক্রিয় থাকলেও তৃণমূলের শাসনে সংগঠনটি প্রায় উঠেই গিয়েছিল। শনিবার লালবাজারে কলকাতা পুলিশের ৩০৯ জন এসআই পদমর্যাদার অফিসারকে নিয়োগপত্র দিতে এসে এ কথা স্পষ্ট জানিয়ে দেন তিনি।
  3. দিল্লি আনন্দ বিহার রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাত্রাপথে তাঁদের অভিজ্ঞতা কেমন, রেলের পরিষেবা ও সুযোগ-সুবিধা নিয়ে তাঁদের কী মতামত, তা জানতে চান তিনি। পরিদর্শনের সময় যুবক-যুবতী, মহিলা, শিশু-সহ বিভিন্ন বয়সের যাত্রীদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেন রেলমন্ত্রী। ভারতীয় রেলের তরফে দেওয়া বিভিন্ন পরিষেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাঁদের কাছ থেকে প্রতিক্রিয়া নেন।
  4. শনিবার দীপোৎসব-এর দশ বছর উপলক্ষে আলোর উৎসবে মাতল রামনগরী। সরযূ নদীর তীরে ৫৬টি ঘাটে ৩০ লক্ষেরও বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়। প্রদীপের আলোয় সেজে উঠেছে ঘাটগুলি। ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে এক অপূর্ব দৃশ্য ধরা পড়েছে অযোধ্যা ধামে।
  5. রাজ্যের সব সরকারি স্কুলে মিড-ডে মিল বা প্রধানমন্ত্রী পোষণের খাবার সরবরাহের দায়িত্ব পেল ‘অন্নমৃত ফাউন্ডেশন।’ স্কুলশিক্ষা দপ্তর শনিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এই ফাউন্ডেশন ‘ইসকন’ পরিচালিত।
  6. উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৪ অভিযাত্রীর দেহ ফিরল বাঁকুড়ায়। গত কয়েকদিন ধরে গঙ্গোত্রী থেকে কেদারতাল ট্রেকিং রুটে লাগাতার তল্লাশি চালিয়ে একের পর এক দেহ উদ্ধার করে।
  7. জম্মু-কাশ্মীরের ডোডায় সরকারি ভেড়া প্রতিপালন কেন্দ্রে ভয়াবহ আগুন। শনিবার গভীর রাতে ডোডার ভেড়া প্রতিপালন কেন্দ্রে আগুন লেগে যাওয়ার খবর মেলে। তড়িঘড়ি পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
  8. পোল্যান্ডের ক্রাকো শহরের মেন মার্কেট স্কোয়ারে শনিবার বন্দুকবাজের হামলায় মৃত্যু হল অন্তত ৫ জনের। আহত হয়েছেন আরও ১২ জনের বেশি। ঘটনার পর পুলিশের সঙ্গে বন্দুকবাজের সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে জখম হয় সন্দেহভাজন হামলাকারী।
  9. রবিবার সকালে মৃদু কম্পনে কেঁপে উঠল মধ্য জাপান। স্থানীয় সময় রাত ১টা নাগাদ অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর।
  10. প্রেসিডেন্টের সিদ্ধান্তে বড় ধাক্কা খেলেন দীর্ঘদিন প্রধানমন্ত্রী পদে থাকা বেঞ্জামিন নেতানিয়াহু। সরকার গঠনের ডাকই পেলেন না তিনি। ডাক পেলেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আইজেনকোট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*