রোজদিন ডেস্ক: দীপাবলিতে বাড়ি আলোয় সাজাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু হোল যুবক অনন্ত বিশ্বাসের। শনিবার বিকেলের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। সূত্রের খবর শিলিগুড়ির ঘোগোমালি এলাকায় বাড়ি র ছাদে আলোকসজ্জার কাজ করতে গিয়ে আচমকা,বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি।
মর্মান্তিক এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় দীপাবলির আনন্দ ম্লান হয়ে গেছে।

Be the first to comment