পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. জমি বন্টন দূর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনা-সহ ১৯ জনকে শাস্তি দিল বাংলাদেশের আদালত।
  2. সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়ে ঠিকানা, পিতৃপরিচয়-সহ দাগীদের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
  3. বাংলার মত এত নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে না অন্য রাজ্যের স্কুল সার্ভিস কমিশন, জানালেন ব্রাত্য।
  4. আজ বৃহস্পতিবার নবান্নে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক, রয়েছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। এছাড়াও আছেন বিভাগীয় মন্ত্রীরা।
  5. রাতের শহরে ফের শুটআউট। বুধবার রাত এগারোটা নাগাদ কসবায় গুলিতে জখম এক যুবক।
  6. হোয়াইট হাউজের সামনে গুলি। মৃত্যু দুই নিরাপত্তা কর্মীর। আটক হামলাকারী আফগান নাগরিক।
  7. ইমরান খান সুস্থ আছেন। মৃত্যুর গুজব উড়িয়ে জানিয়ে দিল আদিয়ালা জেল কর্তৃপক্ষ।
  8. আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসির একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ।
  9. হংকংয়ের বহুতলে আগুনে, মৃতের সংখ্যা বেড়ে ৪৪, নিখোঁজ প্রায় ৩০০।
  10. সাগরে গভীর নিম্নচাপ, শুক্রবার থেকে ফের পারদ চড়বে বাংলায়।
  11. খাস কলকাতায় কাজের চাপে ফের অসুস্থ এক বিএলও, ভর্তি হাসপাতালে।
  12. প্রায় ২৪ ঘণ্টা অকেজো কমিশনের অ্যাপ, থমকে।গিয়েছে এন্যুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ।
  13. চিকিৎসককে ৩৬ লক্ষের প্রতারণা, অসম থেকে জালিয়াতকে ধরল সিআইডি।
  14. মায়ের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় মাথাভাঙায় আত্মঘাতী স্কুল পড়ুয়া।
  15. খুবলেছে ইঁদুর জাতীয় প্রাণী, বারাসত হাসপাতালের মর্গে চোখচুরি-কাণ্ডে জানাল কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*