রোজদিন ডেস্ক : পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য শাসক দলের পরামর্শদাতা আই প্যাকের সঙ্গে যোগসাজশ করে কাজ করছেন বলে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ। নন্দীগ্রামের এক বিজেপি নেতা শাসক দলে যোগ দিতে রাজি না হওয়ায় তাঁর পুত্রকে ভিলেজ পুলিশের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। এই ছাড়া হিন্দু হওয়ার জন্য নন্দীগ্রামের ৯ জন সিভিক ভলান্টিয়ারকে অন্য থানায় বিনা কারণে বদলিরও অভিযোগ করেন তিনি। এর সব কিছুর নেপথ্যেই আইপ্যাক ও এসপি আছেন বলে তোপ দাগেন বিরোধী নেতা। তাঁর আরও দাবি, গত কয়েক মাস ধরে নন্দীগ্রামের একাধিক বিজেপি নেতাকে দলবদলের টোপ দিচ্ছে টিএমসি। আই প্যাককে দিয়ে এই সব করানো হচ্ছে। আমদাবাদ ১ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন বামপন্থী, এখন বিজেপিতে আছেন, দিলীপ পালকেও
শাসক দলে যোগ দিতে টোপ দেওয়া হয়। তিনি আদর্শবান মানুষ, আই প্যাকের ডাকে সাড়া দেননি। তাঁর পুত্রকেই ভিলেজ পুলিশের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন।
এর প্রতিবাদে দীলিপ পাল-এর পুত্র আদালতে গেছেন বলে তিনি জানান।
অন্যদিকে টিএমসি নেতা জয় প্রকাশ মজুমদার বিরোধী নেতার এই সব অভিযোগকে আমল দেননি। পরন্তু উনি প্রতিদিনই নানা অনাবশ্যক অভিযোগ করেন বলে কটাক্ষ করেন।

Be the first to comment