দশে দশ

Spread the love
  1. প্রাথমিকের ৩২ হাজার চাকরির ভবিষ্যত কী? আজ দুপুরে এই মামলার রায় ঘোষণা করবে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ।
  2. আগামী ১১ ডিসেম্বর সিইও দফতরে এই গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে মনোজ আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, সিপি কলকাতা এছাড়াও উপস্থিত থাকবেন পুলিশ প্রশাসনের পঁচিশটি বিভাগের শীর্ষ আধিকারিকরা। উপস্থিত থাকবেন BSF আধিকারিকরাও।
  3. কলকাতার আশপাশে বেসরকারি বহুতল আবাসনে ৮০০ বা তার বেশি সংখ্যায় ভোটার থাকলেই সেই আবাসন চত্বরে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করতে চায় নির্বাচন কমিশন। এই ব্যাপারে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য মঙ্গলবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) ফের চিঠি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।
  4. কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, বাড়ির গণনা হবে প্রথম পর্যায়ে। এই দফার কাজ শুরু হবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্র শাসিত ও রাজ্যগুলিতে হবে বাড়ি গণনা। এরপর দ্বিতীয় পর্যায়ে হবে নাগরিকদের জনগণনা। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে হবে এর কাজ।
  5. সাতসকালে মানিকতলার কাছে ভয়াবহ দুর্ঘটনা। বেঙ্গল কেমিক্যাল মোড়ে লরির ধাক্কায় গুরুতর জখম স্কুল ছাত্র। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা।
  6. ফের উত্তপ্ত ভাঙড়, রানিগাছিতে তৃণমূল-আইএসএফ হাতাহাতি। মাথা ফাটল রানিগাছি বুথের তৃণমূলের কনভেনর রিয়াজুল ঘরামির। পাল্টা আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
  7. জম্মু-কাশ্মীরের রাজৌরিতে বুধবার ভোরে দুর্ঘটনা। মৃত দুই, জখম তিন। পুলিশ জানায়, রাজৌরির চিঙ্গাস এলাকায় ভোর সাড়ে চারটে নাগাদ রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে সুইফট গাড়ি।
  8. ঘূর্ণিঝড় দ্বিতওয়া-র জেরে বুধবারও চেন্নাইয়ের একাধিক এলাকায় অব্যাহত ভারী বর্ষণ। এই কারণে এ দিন অধিকাংশ স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত।
  9. দিল্লি পুর উপনির্বাচনে চাঁদনি চক আসন থেকে বিজেপির সুমন কুমার গুপ্তা। ৭,৮২৫ ভোটে পরাজিত আপ-এর হর্ষ শর্মা।
  10. জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দুটো দোকান আগুনে পুড়ে ধূলিসাৎ হয়ে গেল। এ দিন ভোর রাতে আনুমানিক তিনটে নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*