রোজদিন ডেস্ক : সময় যত গড়াচ্ছে লাফিয়ে বাড়ছে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটারের সংখ্যা। সোমবার রাত পর্যন্ত সংখ্যাটা ছিল ৪৩ লক্ষের আশপাশে। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে তথ্য বলছে সংখ্যাটা প্রায় ৪৬ লক্ষ ২০ হাজার। কারণ, এত সংখ্যক এন্যুমারেশন ফর্ম ফেরত এসেছে বিএলওদের কাছে। যার মধ্যে ২২ লাখ ২৮ হাজার হল মৃত ভোটার। এই নামগুলি নিশ্চিতভাবে বাদ পড়তে চলেছে। এছাড়া এর মধ্যে আছে নিখোঁজ ৬ লাখ ৪১ হাজার ভোটার। স্থানান্তরিত ভোটার আছেন প্রায় ১৬ লক্ষ ২২ হাজার। পাশাপাশি ডাবল এন্ট্রি রয়েছে ১ লক্ষ ৫ হাজার ভোটারের। সবচেয়ে বেশি মৃত ভোটার মিলেছে উত্তর কলকাতায়। সংখ্যার বিচারে ১ লক্ষ ৪ হাজার ৭৬ জন। দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ, আর উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা প্রায় ৮৮ হাজার। অন্যদিকে এখনও পর্যন্ত সবথেকে কম মৃত ভোটার পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুরে। এরই মধ্যে নির্বাচন কমিশন রিপোর্ট চাইতেই বুথওয়াড়ি মৃত ভোটারের সংখ্যায় বড় বদল এসেছে। আগে বলা হচ্ছিল, রাজ্যের মোট ২২০৮টি বুথে কোনও মৃত ভোটার নেই। সোমবার ওই সব জেলার কাছ থেকে রিপোর্ট চায় নির্বাচন কমিশন। আর কমিশন রিপোর্ট চাইতেই সংখ্যাটা ২২০৮ থেকে কমে ৪৮০-তে দাঁড়িয়েছে। যা গোটা এসআইআর পর্বের কার্যপদ্ধতিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

Be the first to comment