রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের নির্দেশে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের চাকরি বাতিল, ফের পরীক্ষা ইত্যাদির রেশ না মিলতেই বুধবার প্রাথমিকে চাকরি সংক্রান্ত মামলার রায় ঘোষণা হওয়ার কথা। এই নিয়ে রাজ্য ব্যাপী চাপা উত্তেজনা দেখা দিয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একক বেঞ্চ এই মামলায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন।
বুধবার কলকাতা উচ্চ আদালতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে এই মামলার শুনানি ও রায় হওয়ার কথা। যা নিয়ে উদবিগ্ন সংশ্লিষ্ট শিক্ষক ও তাঁদের পরিবার সহ বিভিন্ন মহলও। রাজনৈতিক মহলেও এই নিয়ে চাপা উত্তেজনা দেখা দিয়েছে বলে জানা যায়।

Be the first to comment