ইন্ডিগো বিপর্যয়, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ কেন্দ্রর

Spread the love

রোজদিন ডেস্ক : দেশ জুড়ে ইন্ডিগোর উড়ান বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু হুঁশিয়ারি দিয়েছেন।
ডিজিসিএ-র যুগ্ম অধিকর্তা কে ব্রাহমনে সহ পাঁচ জন আধিকারক এই তদন্ত করছেন। বিমান কর্মীদের কাজের
সূচি, ডি জি সি এ-র নতুন কাজের সময় নিয়ে প্রস্তুতি ইত্যাদি এই সংস্থা র কর্তৃপক্ষর পরিচালনা ব্যর্থতা এই বিপুল সমস্যার কারণ বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন যাত্রীরা যে প্রচন্ড অসুবিধা, দুর্ভোগে পড়েছেন এতে ক্ষুব্ধ সংশ্লিষ্ট মন্ত্রক।
আজ ও কলকাতা সহ ইন্ডিগোর ৪০০-র বেশি উড়ান বাতিল হয়েছে।
কর্তৃপক্ষ সূত্রে প্রকাশ, পরিস্থিতির উন্নতি হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।
পরিস্থিতির গুরুত্বর প্রেক্ষিতে গতকাল কেন্দ্র ইন্ডিগোকে বিমান চালকদের ডিউটি নিয়ে কিছু ছাড় দিয়েছিল, তা নিয়ে বিমান চালকদের সংগঠন এ এল পি এ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটি নিরাপদ নয় বলে তাঁরা জানান।
দেশের বৃহত্তম বিমান সংস্থার পরিষেবা এই ভাবে মুখ থুবড়ে পড়ায় উদবিগ্ন সব মহলই।
#

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*