রোজদিন ডেস্ক :
বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে গন্য করার দাবিতে সংসদে প্রাইভেট বিল আনলেন কংগ্রেস সাংসদ শশি থারুর। তাঁর বক্তব্য, স্ত্রীর অমতে জোর করে সহবাস অপরাধ। এর ফলে নারীর মর্যাদা ক্ষুণ্ণ হয়।
একে শান্তিযোগ্য মনে করেন তিনি। সাংসদের কথায়, না বলার অর্থ নাই হওয়া উচিত, আর হ্যাঁ মানে হ্যাঁ। স্ত্রীর আপত্তি সত্বেও মিলিত হওয়া অপরাধ ছাড়া কিছু নয়।
শুক্রবার সংসদের শেষ দিন তিনটি প্রাইভেট বিল পেশ করেন শশি থারুর।
দ্বিতীয় বিলে তিনি কেন্দ্র ও কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সার্বিক দিক খতিয়ে দেখতে একটি স্থায়ী কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন।
তৃতীয় বিলে কর্মীদের কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার কথা বলেছেন। তাঁর মতে, কর্মীদের জোর করে কাজ চাপিয়ে দেওয়া নয়,তাঁদের কাজে উৎসাহিত করতে শারীরিক ও মানসিক সুস্থতাও দেখা প্রয়োজন।
উল্লেখ্য আইনসভার সদস্যরা প্রাইভেট বিল আনতে পারেন, তা গৃহীত হবে কিনা তা সরকারের অনুমোদনের ওপর নির্ভর করে বলে জানা যায়।

Be the first to comment