আগামীকাল ব্রিগেডে গীতা পাঠ ৫ লক্ষ কন্ঠে, দাবি আয়োজকদের

Spread the love

রোজদিন ডেস্ক :
আগামীকাল রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সুবিশাল গীতা পাঠের আয়োজন করা হয়েছে। ৫ লক্ষ মানুষ গীতা পাঠ করবেন বলে আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের দাবি। ইতিমধ্যে এই উপলক্ষে গেরুয়া রঙে সেজে উঠেছে এই বিশাল ময়দান। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজ্যে শীতের হাওয়ার সঙ্গে ধর্মীয় হাওয়ার প্রবেশও তুঙ্গে উঠেছে। এই সমাবেশের অন্যতম উদ্যোক্তা কার্তিক মহারাজ সহ বহু সাধু সন্ন্যাসী ইতিমধ্যে কলকাতা এসেছেন।
ব্রিগেডের এই ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি আজ ঘুরে দেখেন তাঁরা।
দিঘায় জগন্নাথ মন্দির, নিউ টাউনে দুর্গাঙ্গন, শিলিগুড়িতে মহাকাল মন্দির ইত্যাদি স্থাপন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আগামীকাল গীতা পাঠের উৎসবে তিনি আমন্ত্রিত হলেও এখন অবধি তাঁর দিক দিয়ে কোন উত্তর আসেনি বলে উদ্যোক্তাদের সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*