রোজদিন ডেস্ক :
বিশ্বের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট ভারতে আগামী চার বছরে ( ২০২৬-২০২৯) ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এশিয়ায় এটিই হবে তাদের সব থেকে বেশি বিনিয়োগ। আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সংস্থার চেয়ারম্যান তথা সিইও সত্য নাদেলার বৈঠক হয়। পরে সংস্থার পক্ষে এক বিবৃতিতে এই বিনিয়োগের কথা জানানো হয়।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের এই বৈঠকে খুশি মাইক্রোসফট কর্তৃপক্ষ। বিবৃতিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, এই দেশের উচ্চাকাঙ্ক্ষার সমর্থনে তাঁদের সংস্থা এই বিনিয়োগ করবে। যা এশিয়ার সর্বোচ্চ।
মূলত এআই প্রযুক্তি উন্নয়নে তা ব্যবহার করা হবে।
এই দেশের পরিকাঠামো, দক্ষতা, সার্বভৌমত্ব ইত্যাদি এআই-এর দ্রুত ভবিষ্যত গঠনে সহায়ক হবে বলে সংস্থা মনে করে।

Be the first to comment