ওড়িশার মালকানগিরিতে আক্রান্ত বাঙালিরা, উদ্বিগ্ন কংগ্রেসের চিঠি মুখ্যমন্ত্রীকে

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত ওড়িশার মালকানগিরিতে বাঙালিদের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় উদ্বিগ্ন প্রদেশ কংগ্রেস। এই বিষয়ে পড়শি ওই দেশের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কথা বলার আর্জি জানিয়ে চিঠি দিলেন রাজ্য সভাপতি শুভংকর সরকার।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, মালকানগিরির ঘটনা প্রমাণ করলো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীরা নিরাপদ না৷ আক্রান্ত এই মানুষদের সুরক্ষা, পুনর্বাসনের ব্যবস্থা নিতে ওড়িশা সরকারকে উদ্যোগ নিতে তিনি মুখ্যমন্ত্রীকে আর্জি জানান। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী নেতা রাহুল গান্ধীও বিষয়টি জেনেছেন বলে শুভংকর সরকার জানিয়েছেন।
ওখানকার রাখালগুডার বাসিন্দা এক প্রৌঢ়ার দেহ উদ্ধার নিয়ে বাঙালি অধ্যুষিত ওই অঞ্চলের মানুষদের সঙ্গে এই সংঘাত বাধে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*