জন্ম-মৃত্যুর শংসাপত্র দিতে তৎপর রাজ্য, পুরসভাগুলিকে কড়া নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর আবহে রাজ্যের পুরসভাগুলিতে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের চাহিদা হঠাৎ বেড়ে গিয়েছে। এই অবস্থায় নাগরিকদের দুর্ভোগ কমাতে উদ্যোগী হল রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতি সামাল দিতে পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে পুরসভাগুলির জন্য একটি নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, নাগরিকরা যেন কোনওভাবেই শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার না হন, সে জন্য প্রতিটি পুরসভায় প্রয়োজন অনুযায়ী কর্মী ও কাউন্টার বাড়াতে হবে। পাশাপাশি জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য ডিজিটাল আবেদন গ্রহণে নাগরিকদের উৎসাহিত করতে হবে এবং জরুরি নথি প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।। শংসাপত্রের জন্য আবেদন জমা পড়লে এবং সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় নথি যদি পুরসভার রেকর্ডে থাকে, তবে কোনও অজুহাতে তা আটকে রাখা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যেই শংসাপত্র দিতে হবে। অতিরিক্ত চাহিদা সামাল দিতে আগাম উদ্যোগ নিয়েছে কলকাতা পুর নিগম। জন্ম ও মৃত্যু শংসাপত্রের আবেদন সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট বটের বুকিং স্লট প্রতিদিন ২৪০ থেকে বাড়িয়ে ৬০০ করা হয়েছে। রাজ্য সরকারের আশা, এর ফলে এসআইআর প্রক্রিয়া চলাকালীন পুরসভাগুলিতে নাগরিক পরিষেবা আরও মসৃণ হবে এবং মানুষের ভোগান্তি কমবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*