গোয়া নাইট ক্লাব কান্ড, ধৃত দুই ভাই এর পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : গোয়ার নাইট ক্লাবে ভয়ংকর বিধ্বংসী আগুন প্রাণ কেড়েছিল ২৫ জনের। এই মর্মান্তিক ঘটনার পর কার্যত রাতারাতি দেশ ছেড়েছিলেন পানশালার মালিক দুই ভাই। তাঁদের থাইল্যান্ড থেকে গ্রেফতার করে দেশে নিয়ে এসেছে পুলিশ। আজ উত্তর গোয়ার এক জেলা হাসপাতালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে আদালতে তোলা হয়।
মাপুসার প্রথম শ্রেণীর বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট পুজা সরদেশাই তাঁদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। দুই ভাই গৌরব ও সৌরভ লুথরাকে কঠোর পুলিশ প্রহরায় আঞ্জুনা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
এই মর্মান্তিক ঘটনায় ওই পানশালার পাঁচ জন ম্যানেজারও কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*