রোজদিন ডেস্ক : কলকাতা-সহ দক্ষিণের অধিকাংশ জেলাগুলিতে শুক্রবার থেকে
এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল তাপমাত্রা। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। সেই অনুযায়ী, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬, বুধবার ছিল ১১ ডিগ্রি, যা চলতি মরশুমের রেকর্ড। তবে দু-দিনের মধ্যে তাপমাত্রা ১৩ ডিগ্রি ছাড়িয়ে গেল। তবে কিছু কিছু জেলায় হাড় কাঁপানো ঠান্ডা চলছে। যেমন, বীরভূমের সিউড়িতে ৮ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ৮.৪, উলুবেড়িয়ায় ৮.৬, শ্রীনিকেতনে ৮.৮, কল্যাণীতে ৮.৯। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে। পরের তিনদিনে হেরফের হওয়ার সম্ভাবনা কম। তারপর ফের ধীরে ধীরে কমবে। উত্তরবঙ্গে ঠান্ডার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং-এ হতে পারে তুষারপাত।

Be the first to comment