থাইল্যান্ডে ফের বন্দুকবাজের হামলা,নিহত সরকারি আধিকারিক!

Spread the love

রোজদিন ডেস্ক: থাইল্যান্ডে গত সপ্তাহে এক কিশোরের গুলিচালনার রেশ না মিলতে সোমবার এক সরকারি আধিকারিক কে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ব্যাঙ্ককের কাছে ননথসবুরি তে আচমকা এক ব্যক্তি সরকারি কার্যালয়ে প্রবেশ করে ওখানকার পদস্থ আধিকারিক কে গুলি করে হত্যা করে। ধার দেওয়া টাকা ফেরত নিয়ে বিরোধের জেরে এই ঘটনা বলে জানা গেছে।
সূত্রের খবর, থাইল্যান্ডে প্রতি একশো জনের মধ্যে পনের জনের আগ্নেয়াস্ত্র আছে। যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে সব থেকে বেশি।
গত সপ্তাহে এক কিশোর এই এলাকার একটি স্কুলেই এলোপাথাড়ি গুলি চালায়। সে আগে নিজের দাদু দিদাকেও খুন করে। মোট নয় জনকে মারে, কুড়ি জন আহত হয়। গত চার বছরের মধ্যে থাইল্যান্ডে এটি ছিল সব থেকে ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*