বাংলাদেশে কারাবন্দি হিন্দু গায়কের মৃত্যু, অভিযোগ সময়ে চিকিৎসা মেলেনি

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের পাবনা জেলা কারাগারে মৃত্যু হল বিখ্যাত গায়ক প্রলয় চাকির। তিনি আওয়ামী লিগের জেলা স্তরের সাংস্কৃতিক সচিবও ছিলেন।কারাগারে সময়মত চিকিৎসা না মেলায় রবিবার রাতে তিনি শেষ নিশ্বাস ফেলেন বলে তাঁর পরিবারের অভিযোগ। প্রলয় চাকির মধুমেহ, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্র, চোখের সমস্যা ছিল। ৯ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁকে প্রথমে পাবনা জেনেরাল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ তাঁর চিকিৎসায় অবহেলা করেছেন, পর্যাপ্ত ওষুধ দেননি। প্রলয় চাকির পুত্র, সঙ্গীত পরিচালক সানি চাকি অভিযোগ করেন, পাবনা জেনারেল হাসপাতালে তাঁর বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও তাঁকে দেরিতে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যদিও পাবনা জেলা কারাগারের সুপার মহম্মদ ওমর ফারুক এই অভিযোগ অস্বীকার করে বলেন, ওঁর অনেক রকম শারীরিক সমস্যা ছিল, সময়মত চিকিৎসাও দেওয়া হয়।
উল্লেখ্য, আওয়ামী লিগের সঙ্গে সম্পর্ক থাকায় প্রলয় চাকিকে গত বছর ডিসেম্বর মাসে গ্রেফতার করা হয়। বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলি এর প্রতিবাদে মুখর হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রর অভিযোগ, গত বছর বাংলাদেশের কারাগারে ১০৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৬৯ জন বিচারাধীন বন্দি ও ৩৮ জন শাস্তিপ্রাপ্ত ছিলেন।২০২৪ সালে কারান্তরালে মৃতের সংখ্যা ছিল ৬৫।
বিখ্যাত গায়ক প্রলয় চাকির মৃত্যু বাংলাদেশের কারাগারগুলিতে অসুস্থ বন্দিদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*