রোজদিন ডেস্ক : কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গ্যাংয়ের তিন কুখ্যাত সদস্যকে হাওড়া স্টেশনের বাইরে থেকে পাকড়াও করল হাওড়া সিটি পুলিশ। পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবের ওই তিন দুষ্কৃতীকে রবিবার রাতে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, তরণদীপ সিং এবং আকাশদীপ সিং। ওই তিন জনের বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে। ধৃত তিনজনই পাঞ্জাবের কাবাডি খেলোয়াড় রানাবালা চৌর খুনে জড়িত বলেও অভিযোগ। পাঞ্জাব পুলিশের এসটিএফ তিনমূর্তিকে খুঁজছিল। গত ১৫ ডিসেম্বর রানাবালা খুনের পরে তিন অভিযুক্ত গ্যাংটক হয়ে কলকাতায় এসে গা ঢাকা দিয়েছিল বলেই জানা গিয়েছে। রবিবার রাতে তাঁরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে অন্য কোথাও পালানোর ছক করছিল বলে পুলিশের দাবি।

Be the first to comment