পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ভোটারদের বৈধ নথি মানছে না কমিশন, বাড়ছে হেনস্তা, ২ দিনের ব্যবধানে জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর।
  2. স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  3. স্বামীজির জন্মদিনে শ্রদ্ধা জানালেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি।
  4. স্বামীজির জন্মভিটে সিমলা স্ট্রিট সহ গোটা রাজ্যে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে তাঁর জন্মদিবস
  5. সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  6. আজ মিলনমেলা প্রাঙ্গণে বাংলার ডিজিটাল যোদ্ধাদের উৎসাহিত করলেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  7. চলে গেলেন বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। বয়স হয়েছিল ৭৩ বছর। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
  8. বাঘাযতীন রেল স্টেশনে আগুন। প্ল্যাটফর্মের উপরে থাকা অস্থায়ী দোকানে অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত রেল চলাচল। ভোগান্তি যাত্রীদের।
  9. ফের নামল পারদ। সোমবার ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল কলকাতার তাপমাত্রা। আগামী দু’দিনে শীত আরও বাড়বে, জানালো হাওয়া অফিস।
  10. প্রতীকের বাড়িতে সেদিন ইডির কারা এসেছিল, কী করেছিল, আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু পুলিশের, দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
  11. আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হচ্ছে।
  12. মহাকাশ অভিযানে ধাক্কা। ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হল যান্ত্রিক ত্রুটির কারণে। পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও, তৃতীয় স্তরে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
  13. কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুজয় পাল।
  14. হাওড়া স্টেশন থেকে গ্রেফতার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের ৩ দুষ্কৃতী।
  15. বিবাহ বহির্ভূত সম্পর্কে স্বামী, প্রতিবাদ করতেই তারকেশ্বরে স্ত্রীকে খুন করে পলাতক যুবক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*