রমিত সরকার, নদীয়া : বাপুজীনগর বাজারে স্বর্গীয় আনন্দমোহন বিশ্বাসের স্মৃতিতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন বাদকুল্লা ২ অঞ্চল কিষান মজদুর তৃণমূল কংগ্রেস। সহযোগিতায় ছিলেন বাদকুল্লা ২ অঞ্চল কিষান মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাদকুল্লা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ সরকার।

মঙ্গলবার সকালে স্বর্গীয় আনন্দমোহন বিশ্বাসের প্রতিচ্ছবিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। হাসখালি ব্লকের বাবুজীনগর বাজারে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর, প্রাক্তন বিধায়ক তাপস মন্ডল, তৃণমূল নেতা দীপক বসু সহ তৃণমূল নেতা তাপস ঘোষ, হাসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লক ও অঞ্চলের একাধিক তৃণমূল নেতা-নেত্রী। গোবিন্দ সরকার জানান, এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যা একটি মহতি ও মানবিক উদ্যোগ।

অনুষ্ঠানে যোগ দিয়ে রত্না ঘোষ কর বলেন, স্বর্গীয় আনন্দমোহন বিশ্বাস ছিলেন এমন একজন ব্যক্তি যিনি সবসময় সাধারণ মানুষের কথা ভাবতেন। তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন এবং আজও মানুষের হৃদয়ে ও স্মৃতিতে তিনি বেঁচে আছেন।
ছবি: কাজল বসাক

Be the first to comment