আলিপুরদুয়ারে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত তিন বন্ধু!

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সোমবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন তিন তরুণ। তাঁরা তিন বন্ধু বলে পুলিশের অনুমান। সূত্রের খবর, ওইদিন গভীর রাতে বারোবিশার দিক থেকে দ্রুত গতিতে আসার সময় পুঁটিমারিতে একটি বিশাল গাছে ধাক্কা মারে। এতে তিন তরুণের মৃত্যু হয়। তাঁদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। গাড়ির চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। প্রচন্ড শব্দে স্থানীয় মানুষ জন ছুটে আসেন। পুলিশ গুরুতর আহত রক্তাক্ত চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা হল তার কারণ জানতে তদন্ত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*