কেরলের নাম বদল, এই রাজ্যের নয় কেন? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

Spread the love

রোজদিন ডেস্ক : কেরলের নাম কেরলম হলেও পশ্চিমবঙ্গের নাম বদলে কেন বাংলা করা হচ্ছে না বলে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিস্কার জানালেন, সিপিএমের সঙ্গে বিজেপির অলিখিত যোগ এখন লিখিত হয়েছে। এই নাম বদলের জন্য কেরলবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন, কারণ তিনি সবাইকেই ভালবাসেন। মুখ্যমন্ত্রী বলেন, কেরল কেরলম হোল, কিন্তু বাংলা বঞ্চিত হল কেন? বিজেপিকে নিশানা করে তিনি বলেন, আসলে ওরা বাংলা বিরোধী বলেই এটা হল। তবে তিনিও রাজ্যের নাম বাংলা আদায় করে ছাড়বেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দীর্ঘদিন ধরে ওয়াই জেডে পড়ে থাকতে হয় কেন? আমাদের রাজ্যের ছেলে মেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, তখন তাদের পিছনের বেঞ্চে বসতে হয়! আমি মুখ্যমন্ত্রী হিসাবে কোথাও গেলে আমাকে সবার শেষে সুযোগ দেওয়া হয়।”
উল্লেখ্য, বাম আমল থেকে এই রাজ্যের নাম বদলানোর চেষ্টা হচ্ছে। যা এখনও ফলপ্রসূ হয়নি।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পড়শি হওয়ায় রাজ্যের নাম বাংলা না করা যদি কারণ হয়, তবে তো পাকিস্তানেও পঞ্জাব আছে, এই দেশে পঞ্জাব রাজ্যের নাম তো বদলানো হয়নি!! এখানে তাঁরাও দুবার রাজ্যের নাম বদলের প্রস্তাব বিধানসভায় গ্রহণ করেছেন। তিনি নিজে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন, তবু কেন্দ্র সম্মতি দেয়নি। ওরা (বিজেপি) বাংলা বিরোধী, বাংলার মনীষীদের বিরোধিতা করে বলেই এখানে নাম বদলের স্বীকৃতি দেয়নি বলে তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*