- কেরালার নাম বদলে কেরালাম করার প্রস্তাব আগেই পাশ হয় সেই রাজ্যের বিধানসভায়। আজ, মঙ্গলবার কেরলম নামের উপর সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘ওরা পেয়ে গেল, কারণ আজকে কেরালায় বিজেপির সঙ্গে সিপিএমের একটা জোট গড়ে উঠছে বলে। এটা এখন আর অলিখিত জোট নয়, লিখিত জোটই হয়ে গেল। আজকের ঘটনা তার প্রমাণ।’
- এসআইআর নিয়ে মুর্শিদাবাদ জেলা জজ ও জেলার অতিরিক্ত দায়রা বিচারকরা যাতে কোনও রকম হস্তক্ষেপ না করে, সে ব্যাপারে মঙ্গলবার ই-মেল করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই হুমকি মেল-এ আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা লেখা হয়েছে।
- দিল্লি, রাজস্থান কোর্টের পর এ বার সিটি সিভিল কোর্টে বোমাতঙ্ক। ইমেল-এ আদালত চত্বরে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। আদালত চত্বরে চূড়ান্ত সতর্কতা।
- ১২ বছরের এক নাবালককে বেধড়ক মারার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাস্থল বাঁকুড়া ২নম্বর ব্লকের বদড়া গ্রাম।
- মিটারে কোথাও কোন সমস্যা নেই। অথচ বাড়িতে ঢুকে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে মিটার খুলে নেওয়া এবং মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ উঠল দপ্তরের এক আধিকারিক রাজু ঘোষের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন খড়্গপুর শহরের ২৪নং ওয়ার্ডের বাসিন্দা দীপিকা সিনহা।
- ১১৬, সাদার্ন অ্যাভিনিউয়ের একটি বহুতলের আট তলায় আগুন লেগে যায় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন।
- ইরানের ইস্পাহানে সেনাবাহিনীর হেলিকপ্টার ভেঙে পড়ে অন্তত ৪ জনের মৃত্যু। মঙ্গলবার সকালে ইস্পাহানের খোমেনেই সাহর এলাকায় ফল ও সবজি বাজারের উপর ভেঙে পড়ে ওই হেলিকপ্টার।
- মঙ্গলবার ভোররাতে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে মস্কো। বিস্ফোরণে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও দুই জন।
- ‘ড্রাগ লর্ড’ নেমেসিয়ো ওসেগুয়েরা সার্ভেন্তেস ওরফে এল মেঞ্চো নিহত হওয়ার পর থেকেই উত্তপ্ত মেক্সিকো। রাস্তায় নেমে তাণ্ডব শুরু করেছে মাদক পাচারকারী, মেঞ্চোর গ্যাংয়ের সদস্যরা। তাদের হামলায় সোমবার ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু হয়েছে বলে আল জ়াজিরার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে। পাল্টা হামলায় মৃত্যু হয়েছে ৩০ জন অপরাধীর।

Be the first to comment