রোজদিন ডেস্ক :
প্রথমে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে তলব, এরপর কার্যত তাঁকে বরখাস্ত করা হল!! এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।
তাঁর পরে যিনি এই রাজ্যের রাজ্যপাল হলেন, সেই সি ভি আনন্দ বোস আচমকা পদত্যাগ করলেন!! এইসব কি হচ্ছে বলে সমাজমাধ্যমে প্রশ্ন তুললেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
বিজেপিকে নিশানা করেই তাঁর এই প্রশ্ন। গত বছর ২১ জুলাই ঠিক একইভাবে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়।
আজ হঠাৎ ইস্তফা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
যা নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে।
অন্য সূত্রে প্রকাশ, সি ভি আনন্দ বোসকে দিল্লিতে তলব করে ইস্তফা দিতে বাধ্য করা হয়। রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘদিন টানাপোড়েন চললেও হঠাৎ তাঁকে কেন ইস্তফা দিতে হল, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, রাজ্যে এবার তুমুল টিএমসি বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করতে চায় বিজেপি। আনন্দ বোসকে সরিয়ে প্রাক্তন দুঁদে আমলা আইপিএস আর এন রবি কে এখানে রাজ্যপাল নিয়োগ করে স্বচ্ছ নির্বাচনের বার্তা দিতে আগ্রহী গেরুয়া শিবির।
নিন্দুকরা মনে করেন, এসআইআর সময়ে সম্পন্ন না করে বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে। নির্দিষ্ট সময়ে ভোট না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন কায়েম হবে।
এসআইআর নিয়ে রাজ্য সরকার প্রথম থেকে যেভাবে অসহযোগিতা করেছে, তাকে সবক শেখাতে চায় এবার কেন্দ্র।
এই লক্ষ্যেই আচমকা রাজ্যপাল বদল বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment