রোজদিন ডেস্ক :
কেরালায় বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। মধ্য প্রাচ্যে সঙ্কটে র প্রেক্ষিতে ওখান থেকে প্রবাসীরা এসে ভোট দিতে পারবেন কিনা, সেই প্রশ্ন নিয়ে চর্চায় কেরালার রাজনৈতিক মহল রীতিমত সরগরম। সূত্রের খবর, কেরালার কয়েক লক্ষ মানুষ কর্মসুত্রে মধ্য প্রাচ্যে থাকেন। সাধারণত নির্বাচনের সময় তাঁরা রাজ্যে ফিরে ভোটে অংশ নেন। মূলত ইউ এ ই, সৌদি আরব, কুয়েত ইত্যাদি দেশে থাকা কেরালার মানুষরা অনেক সময় চার্টার্ড বিমানে ও একসঙ্গে অনেকে আসেন।
এবার পরিস্থিতি সম্পুর্ন অন্য। মধ্য প্রাচ্যে যুদ্ধের আবহে উড়ান অনিশ্চিত, ভাড়া ও অনেক বৃদ্ধি পেয়েছে, ফলত আগের নির্বাচনগুলির তুলনায় অর্ধেকও এবার আসতে পারবেন কিনা সংশয় আছে।
মালাবার এলাকায় নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে স্থানীয় সূত্রের খবর। মালাপ্পুরম,কোঝিকোড়, কাসারগড়, পালাক্কাড, ত্রিশুর ইত্যাদি এলাকার বহু মানুষ মধ্য প্রাচ্যে থাকেন।
রাজনৈতিক মহল সুত্রে প্রকাশ, এর প্রভাব কয়েকটি কেন্দ্রে কিছু পড়তে পারে, তবে সামগ্রিক ভাবে রাজ্যের নির্বাচনী ক্ষেত্রে এর খুব প্রভাব পড়বে না।
আগামী ৯ এপ্রিল কেরালার ১৪০ টি আসনে ভোট গ্রহণ হবে। এবার বিজেপি ও সর্ব শক্তি দিয়ে ওখানে ভোটে লড়াই এর পরিকল্পনা নিয়েছে।

Be the first to comment