রোজদিন ডেস্ক :
রাজ্যে এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আজ চৈত্র নবরাত্রির সপ্তম দিনে তিনি ওখানে পুজো দেন। সমাজমাধ্যমে জানান, মা ভবতারিণীর কাছে তিনি এই রাজ্যকে “সোনার বাংলা” করার প্রার্থনা জানিয়েছেন। তিনি চান, এই রাজ্য তার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার করে বিকশিত বাংলার লক্ষ্যে এগিয়ে যাক।

রাজ্য সরকারকে নিশানা করে বলেন, এখানে পুজোর মন্ডপ করতেও আদালতের অনুমতি নিতে হয়।

আজ সকালে দক্ষিণেশ্বরে নীতিন নবীন পুজো দিতে যান। তাঁর সঙ্গে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জি সহ একাধিক নেতা ছিলেন।

ওখান থেকে ফিরে দলের সাংগঠনিক বৈঠকও করেন তিনি। সব বুথে দলের শক্তি, ক্ষমতা বৃদ্ধি, প্রচারের অভিমুখ ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

Be the first to comment