বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু, মার্চেই মিলবে প্রথম কিস্তি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য সরকারি কর্মী ও পেনশন হোল্ডারদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করল অর্থ দফতর।।দফতরের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি দপ্তরের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং আধিকারিক বা ডিডিও এবার বকেয়া ডিএ বিল প্রস্তুত করতে পারবেন। নির্দেশে স্পষ্ট করা হয়েছে, এইচআরএমএস পোর্টালের মাধ্যমে কর্মীভিত্তিক বকেয়া ডিএ-র হিসাব তৈরি করে বিল জেনারেট করতে হবে। সংশ্লিষ্ট কর্মীদের বকেয়া টাকার হিসাব যাচাইয়ের পর তা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। অর্থ দফতরের ১৩ মার্চের বিজ্ঞপ্তির ভিত্তিতেই এই প্রক্রিয়া চালু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নজরদারি কমিটির সুপারিশ মেনেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে ২০১৬-এর জানুয়ারি থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দু’টি কিস্তিতে মেটানো হবে। তার মধ্যে প্রথম কিস্তি চলতি মার্চ মাসের মধ্যেই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে আগামী সেপ্টেম্বরের মধ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*