১০টা

Spread the love
  1. এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে ফোন কথা হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছি।”
  2. বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছুঁয়ে ফেলেছে ব্যারেল প্রতি ১১২ ডলার।
  3. ভারত সহ মোট ৫ দেশকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়ে দিল ইরান।  ইরানের সরকারি টিভিতে এক সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি।
  4. আরও দু’টি এলপিজি ট্যাঙ্কার হরমুজ় পারাপারের অনুমতি পেয়েছে। জানা গিয়েছে, ৯২ হাজার মেট্রিক টনের বেশি গ্যাস আসতে চলেছে ভারতে।
  5. পুরুলিয়া শহরের আমলাপাড়ার জৈন মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।
  6. জনসভার পরে লাভপুরে থাকা সতীপীঠ ফুল্লরাতলায় পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  7. স্বপ্না বর্মণকে চাকরি থেকে বরখাস্ত করল রেল। রাজগঞ্জে প্রার্থী হতে আর বাধা রইল না তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মণের।
  8. বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শতাধিক তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন ।
  9. পাঁচলা থানার বেলডুবি গ্রাম পঞ্চায়েতের কুলাই এলাকায় জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ কারখানা থেকে নির্গত দূষিত গ্যাসে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার মানুষ।
  10. মালদার হবিবপুর সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ। পরে তুলে দেওয়া হয় হবিবপুর থানার পুলিশের হাতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*