রোজদিন ডেস্ক :
রূপান্তর কামী সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আর্জি জানালেন শতাধিক আইনজীবী, আইন পড়ুয়া, সমাজকর্মী সহ বহু মানুষ।
সম্প্রতি সংসদে এই সংশোধনী বিল গৃহীত হয়। এর আগে থেকেই বিভিন্ন মহল এর প্রতিবাদে মুখর হন। শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে রূপান্তরকামীরা এই বিষয়ে দেখা করলে তিনি পাশে থাকার আশ্বাস দেন। আপত্তি জানায় সিপিএম-সহ একাধিক প্রগতিশীল সংগঠনও।
এবার রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মুকে লিখিতভাবে এই আর্জি জানিয়ে আইনজীবী, পড়ুয়া, সমাজকর্মী প্রমুখ তাঁকে বিলটি স্বাক্ষর না করে আরও বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে বলেন। এই বিল রূপায়িত হলে রূপান্তরকামীদের অধিকার খর্ব হবে, তাঁরা নানা অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শীর্ষ আদালত ও এই বিল প্রত্যাহারের পক্ষে মত দিয়েছে বলে প্রকাশ।

Be the first to comment