পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী।
  2. বিকেল ৫টায় নির্বাচন কমিশনের দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  3. অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত ২ বছরে বাঘমুন্ডি বিধানসভায় বাংলা আবাস যোজনায় ১০ হাজার মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার।
  4. এ বার সিইও দপ্তরে রদবদল। সরানো হলো রাজ্যের ডেপুটি সিইও সুব্রত পালকে। তাঁর জায়গায় এলেন নতুন ডেপুটি সিইও রাহুল নাথ।
  5.  সিইও দফতর থেকে সরানো হলো নরেন্দ্রনাথ দত্ত (অ্যাডিশনাল সেক্রেটারি) ও সুপ্রিয় দাস (অ্যাডিশনাল সেক্রেটারি) ও জয়েন্ট সেক্রেটারি মিঠু সরকারকে।
  6. তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন বাদুরিয়ার বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম ওরফে দিলু।
  7.  আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন দেবাশিস কুমার।
  8. অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষ বিদায় জানাতে সকাল থেকে অনুরাগী, সহশিল্পীদের ভিড় বিজয়গড়ে রাহুলের বাড়ির সামনে।
  9. বিজয়গড়ের বাড়ি থেকে কেওড়াতলা মহাশ্মশানে আনা হয়েছে রাহুলের মরদেহ। রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও ছেলে সহজ বন্দ্যোপাধ্যায়ও রয়েছে কেওড়াতলা মহাশ্মশানে।
  10. ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ মার্ডার কেসে অভিযুক্ত  রফিকুল খাঁ-কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
  11. রাস্তা তৈরিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। দুই পক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল সামিনুর ইসলাম মণ্ডল (৪৬)-এর।
  12. মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভার জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওমরপুর গ্রামের ৯৫ নম্বর বুথে ভোটার তালিকা প্রকাশকে ঘিরে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
  13. ডোমজুড়ের জঙ্গলপুরে জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে একটি বৈদ্যুতিক পাখা তৈরীর কারখানায় ভয়াবহ আগুন।
  14. তৃণমূল ছাড়লেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। সোমবার নিজেই ঘোষণা করলেন সেই কথা।
  15. দুরন্ত এক্সপ্রেস থেকে বাজেয়াপ্ত করা হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া যায় প্রচুর পরিমাণে বিদেশি টাকা।  ঘটনায় অলোক কুমার-কে আটক করেছে জিআরপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*